কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মৌসুমে শীতের ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা আশাবাদী।
চলতি মৌসুমে গম, সরিষা, মসুর ও আলুসহ বিভিন্ন ফসলের উৎপাদন লক্ষ্য্মাত্রা নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৪০ লাখ টন। গত বছরের চেয়ে ১২ শতাংশ বেশি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, দেশের প্রতিটি অঞ্চলে কৃষকদের বীজ, সার ও কীটনাশকের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ভর্তুকির হার বাড়ানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, শীতের ফসলের উৎপাদন বাড়লে দেশের খাদ্য নিরাপত্তা জোরদার হবে। বিশেষ করে গম ও মসুরের আমদানি নির্ভরতা কমবে।
কৃষকদের একাংশ জানিয়েছেন, সারের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। সময়মতো ভর্তুকি না পেলে লাভজনক ফসল ফলানো কঠিন হবে।
মন্তব্য
০ টি