নতুন শিক্যাবর্ষের জন্য পাঠ্যপুস্তক বিতরণের প্রস্তুতি শুরু হয়েছে। জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, সব বিদ্যালয়ে সময়মতো বই পৌঁছানো হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর ৪০ কোটি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সব শিক্ষার্থী বিনামূল্যে বই পাবেন।
জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান বলেছেন, বই মুদ্রণের কাজ চলছে। স্থানীয় মুদ্রণ সংস্থাগুলোকে কাজ দেওয়া হয়েছে। মান যাচাই করা হবে।
নতুন পাঠ্যক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান ও গণিতে নতুন অধ্যায় যোগ করা হয়েছে।
শিক্ষক সমিতির নেতারা বলেছেন, সময়মতো বই না পেলে পড়ালেখা ব্যাহত হয়। পাঠ্যপুস্তক বিতরণ নিশ্চিত করতে কঠোর তদারকি দরকার।
মন্তব্য
০ টি